সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
একনেকে উঠছে ১৫ প্রকল্প
daily-fulki

একনেকে উঠছে ১৫ প্রকল্প


স্টাফ রিপোর্টার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।


সভায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, কৃষি, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভৌত অবকাঠামো এবং শিল্প-শক্তি খাতের প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে।

 

প্রস্তাবিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য খাতের তিনটি রয়েছে। এগুলো হলো মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, যক্ষ্মা-এইচআইভি-এইডস ও ম্যালেরিয়া মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদার এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের চতুর্থ দফা মেয়াদ বৃদ্ধি।

এ ছাড়া আর্থিক খাতে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২, তিন বিভাগে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, মুন্সীগঞ্জে বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং ভোলায় নদীভাঙন প্রতিরোধ প্রকল্প রয়েছে।


এ ছাড়া ডিজিটাল ভূমি জরিপ, রংপুর বিভাগের সড়ক উন্নয়ন, তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর দ্বিতীয় পর্যায়, যশোর-সৈয়দপুর-রাজশাহী বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন, র‌্যাবের সক্ষমতা বৃদ্ধি, পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ এবং পার্বত্য তিন জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে।

 

সর্বাধিক পঠিত