সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে তুরাগ নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
daily-fulki

সাভারে তুরাগ নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার : সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২৭ সেপ্টম্বর) দুপুরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের দিয়াবাড়ী সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন এলাকার তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি। 


আমিনবাজার নৌ পুলিশ থানার ওসি মো: মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার হওয়া যুবকের পরনে টি-শার্ট ছিল। ময়নাতদন্ত শেষে তার মৃত্যূর প্রকৃত কারণ জানা যাবে। 

সর্বাধিক পঠিত