সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার থেকে বাগমারার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
daily-fulki

সাভার থেকে বাগমারার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


স্টাফ রিপোর্টার : বাগমারার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। চেক জালিয়াতির চারটির মামলায় সাজা হয়েছিল প্রায় সাড়ে তিন বছর। পালিয়ে আছেন ছয় বছর ধরে। সৌদি আরবে আছেন বলে এলাকায় প্রচার ছিল। অথচ ঢাকার সাভারের একটি পোশাক কারখানা থেকে রোববার বিকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার ওয়াজকুরুনি (৫৫) বাগমারার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। তিনি মানসিংহপুর–মোহনপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অসিফ সহকারী পদে চাকরি করতেন। সাজার পর গোপনে চাকরিও ছেড়ে দেন।


জানা গেছে, ওয়াজকুরুনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সুদে টাকা নিয়ে পরে চেক দিতেন। তবে চেকের বিপরীতে ব্যাংক হিসাবে টাকা না থাকায় ভুক্তভোগীরা জালিয়াতির মামলা করেন। এসব মামলায় তার সাজা হয়েছিল।


বাগমারা থানার ওসি তৌহিদুল  ইসলাম জানান, ওয়াজকুরুনির বিরুদ্ধে চারটি প্রতারণা মামলায় মোট তিন বছর চার মাসের সাজা হয়। মামলার রায়ের পর ছয় বছর ধরে তিনি পলাতক। তিন বছর আগে গোপনে বিদ্যালয়ে এসে চাকরি থেকে ইস্তফা দেন।


ওসি আরও বলেন, ওয়াজকুরুনি চাকরি থেকে অব্যাহতি নিয়ে সৌদি আরবে চলে গেছেন বলে এলাকায় প্রচার করা হয়। পরিবারের লোকজনও এমন প্রচার করেন। থানা–পুলিশ তাকে ধরার জন্য একাধিকবার বাড়িতে গেলে এমন তথ্য পুলিশকেও দেওয়া হয়। তবে তার অবস্থান জানার জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। কিছু দিন আগে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান দেশের মধ্যেই বলে জানা যায়।


এরপর থানার এসআই জাহিদ ও শিহাব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাভারের রাজাসন এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানা থেকে ওয়াজকুরুনিকে গ্রেফতার করে। তিনি সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
 

সর্বাধিক পঠিত