কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান।
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খন্দকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুর আলম নাহিদ ও সাধারণ সম্পাদক এম এন জাকারিয়া খাঁন মুরাদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
