শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
daily-fulki

ধামরাইয়ে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সাপের কামড়ে মো. তারিফ হোসেন (১৪) নামে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 


নিহত তারিফ উপজেলার সানোড়া গ্রামের মো. সুমন হোসেনর ছেলে। সে কালামপুর জনতা মডেল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।


স্থানীয়রা জানান, তারিফ প্রতিদিনের মতো পড়াশোনা শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় মশারীর ভেতর থেকে একটি সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তারিফ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যুর খবর কেউ আমাদের জানায়নি।
 

সর্বাধিক পঠিত