শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ডেঙ্গুতে ব্যবসায়ী নিহত
daily-fulki

সাভারে ডেঙ্গুতে ব্যবসায়ী নিহত


স্টাফ রিপোর্টার :  সাভার পৌর এলাকার ডগরমোড়ায়  শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মামুনুর রহমান (৩৩)। তিনি ডগরমোড়ার মরহুম ইঞ্জিনিয়ার হযরত আলীর বাসা ভাড়া থেকে বাসার নিচে মুদি ও মনিহারি ব্যবসা করতেন। 


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হবে তাকে আইসিইউতে ভর্তি করালে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে স্থানীয় মসজিদে জানাজা শেষে তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সহাঘাটা নিয়ে যাওয়া হয়। নিহত মামুনুর রহমান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। 


ডগরমোড়া সমাজকল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ মাস্টার জানান, সাভারে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। গত ১৫ দিনে শুধু সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় ৭ -৮ জনের মৃত্যু  হয়েছে। আমরা সবাই সচেতন হতে হবে, যার যার বাড়ির আঙ্গিনা এবং পিছন সহ সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 


ডগরমোড়া সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ইতোমধ্যে ডগরমোড়াকে ডেঙ্গুর রেডজুন হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা সবাই সচেতন হতে হবে। তিনি সরকারের ডেঙ্গু প্রতিরোধে সার্বিক সহযোগিতা কামনা করছেন।

 

সর্বাধিক পঠিত