শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে বাসে অগ্নিসংযোগের মামলার সাংবাদিক আসামী, প্রতিবাদে মানববন্ধন
daily-fulki

সাভারে বাসে অগ্নিসংযোগের মামলার সাংবাদিক আসামী, প্রতিবাদে মানববন্ধন


স্টাফ রিপোর্টার : সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি, সাভার প্রেসক্লাবের সদস্য ও সাভার সংবাদের সম্পাদক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকের বিরুদ্ধে এ হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। সে কয়েক বছর যাবত রাজধানীতে বসবাস করছিলেন উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।


সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য আজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য আকলাকুর রহমান আকাশ, সদস্য নাজমুল হুদা শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, তৌকির আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান, উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, এস টিভি রাজিব মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত