শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
daily-fulki

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গাজিরচট মুন্সিপাড়া এলাকায় অবস্থিত জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেডের ৩০ জন শ্রমিককে বেআইনিভাবে চাকুরীচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে শ্রমিকরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার গাজীরচট বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহনকারী শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজ না দিয়ে সাবকন্ট্রাকের কাজ করায় এবং কারখানায় পর্যাপ্ত কাজ থাকার সত্বেও কিছু মিডলেবেল ম্যানেজমেন্ট তাদের নিজস্ব মুনাফা অর্জনোর জন্য কাজের রেট ভেতরের শ্রমিকদের ৩৪ টাকা সাবকন্ট্রাকের শ্রমিকদের ৪২ টাকা দেওয়া হয়।

শ্রমিকদের ৮ ও ৯ মাস চাকুরীর বয়স হওয়ার পরেও তাদের কারখানা পরিচয় পত্র দেওয়া হয় না। শ্রমিকদের নাইট করালে তাদের নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকা দেওয়া হয় না। এ সকল বিষয়ে কথা বলার কারণে কারখানা কর্তৃপক্ষ গত ২৪ সেপ্টেম্বর ৩০ জন শ্রমিককে বহিরাগত মাস্তান দিয়ে কারখানা থেকে বের করে দেয়া হয়।

এ সময় তারা অবিলম্বে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির (NGWU) উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মনসুর আলি মাসুদ রানা সূলতান ও জায়ান্ট স্টার ফ্যাশন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ রানা শেখ ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ সহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত