বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ডিবির অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
daily-fulki

সাভারে ডিবির অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার : সাভারে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে, বুধবার রাতে সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম শেখ (৪৯)।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


 

সর্বাধিক পঠিত