মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রনিকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান রনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আব্দুর রাশেদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারবিরোধী নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘিওর থানার ওসি মো. মুহব্বত কবীর জানান, রনির বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
