বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকায় ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
daily-fulki

ঢাকায় ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা


স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে—জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।



বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে মেঘলা। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।


এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

 

সর্বাধিক পঠিত