মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি
daily-fulki

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি


ফুলকি ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে অপেক্ষার পালা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। বিদায়ী সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার জার্সি।

মেসি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই জার্সির আভাস দিয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন তিনি। পাশে হ্যাঙ্গারে ঝোলানো ছিল আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেখানে নতুন একটি ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন মেসি।

ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

সর্বাধিক পঠিত