মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ফল দোকানে ২ লক্ষ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ
daily-fulki

সাভারে ফল দোকানে ২ লক্ষ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ


স্টাফ রিপোর্টার : সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি ফলের দোকানে রোববার রাতে চাঁদা দাবির অভিযোগে উঠেছে। এ ঘটনায় ফল দোকানের মালিক সাভার মডেল থানায় ৪ জনের নামউল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য এস আই শামীমকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ইউসুফ আলী (৪৪), পিতা-রশিদ হাওলাদার অনুমান ১০ বছর পূর্বে সাভার বাজার বাসস্টান্ড এলাকায় ‘মতলব ফল ফান্ডার’ নামক ফল বিক্রির দোকান দিয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করে আসছি। এ অবস্থায় রোববার (২০ সেপ্টেম্বর) রাতে হৃদয় ওরুফে মুরগী হৃদয় (২৬), পিতা-অজ্ঞাত, রাতুল (২৫), পিতা-আনোয়ার, ছাব্বির (২৬), পিতা-অজ্ঞাত এবং জিহাদ (২৪), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-বনপুকুর, থানা-সাভার, জেলা-ঢাকাগণসহ তাদের আরো অজ্ঞাতনামা ১০/১২ জন সহযোগীসহ আমার ফলের দোকানে এসে আমার নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে। বিবাদীদের দাবিকৃত চাদার টাকা না দিয়ে আমার উক্ত ফলের দোকান দখল করাসহ নানারকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে। 


ফল দোকানদার ইউসুফ আলী অভিযোগপত্রে আরও জানান, ঐ দিন রাত অনুমান ১০টার সময় তার ব্যবহৃত মোবাইলে বিবাদী হৃদয় তার মোবাইল হতে ফোন করে উক্ত চাঁদার টাকা দাবি করে। ইউসুফ বিবাদীর দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ নানারকম ভয়ভীতি হুমকি প্রদান করে। এ সময় বিবাদী হৃদয় ক্ষিপ্ত হয়ে ফল ব্যবসায়ী ইউসুফকে আবারো অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ চাঁদার টাকা না দিলে তাকে জীবনে শেষ করে ফেলবে মর্মে হুমকি প্রদান করে। বিবাদীর হুমকিতে ইউসুফ ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।


ফল দোকানদার ইউসুফ আলী অভিযোগপত্রে আরও বলেন, তিনি ধারণা করছেন, উক্ত বিবাদীগণ যেকোনো সময় তার জান-মালের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। 
জানা যায়, ঐদিন রাতে সাভার বাসস্ট্যান্ডের আরও কয়েকজন ব্যবসায়ীকে হুমকী দিয়েছে। যার কল রেকর্ড ফুলকি’র হাতে রয়েছে।


এ ব্যাপারে জানতে তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শামীমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পরওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু অভিযুক্তদের পাইনি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের আটকের পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

 

সর্বাধিক পঠিত