স্টাফ রিপোর্টার : সাভারে পার্ক করা ‘সাভার পরিবহনের’ একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রবিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ওই পার্ক করা বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্ক করা একটি যাত্রীবাহী বাসের আগুন লাগার খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুনে বাসের সিটের কিছু অংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।
