রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাবিনা ইয়াসমিনের পিএইচডি ডিগ্রি লাভ
daily-fulki

সাবিনা ইয়াসমিনের পিএইচডি ডিগ্রি লাভ


স্টাফ রিপোর্টার:জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাহবাগ এর ডেপুটি রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

তিনি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ২২তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্রী ছিলেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার শাসন আমল ১৯৯১ থেকে ১৯৯৬ একটি পর্যালোচনা"। শীর্ষক এ অভিসন্দর্ভের উপর সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় সিন্ডিকেট সভায় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সাবিনা ইয়াসমিনের স্বামী  আব্দুর রহমান বাবুল জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় অফিসার্স সমিতির সাবেক সভাপতি ও আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি। তিনি ধামরাই উপজেলার 
সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মৃত আবদুল মজিদ ও আছিয়া খাতুন দম্পতির কন্যা।

সর্বাধিক পঠিত