রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ডজন মামলার আসামি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
daily-fulki

সাভারে ডজন মামলার আসামি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় ধারাবাহিক  নাশকতা সৃষ্টির অভিযোগে ডজন মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

সোমবার দুপুরে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অফিস কক্ষে আত্মগোপনে থাকা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সে সাভার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁপাইন তালতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

সোহেল রানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত একাধিক মামলাসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে বলে জানা গেছে। ইতিপূর্বে সে বিভিন্ন সময়ে একাধিক মামলায় দীর্ঘ হাজত বাস করে জামিন লাভ করেন।

সাম্প্রতিক সময়ে 
নাশকতামূলক কর্মকাণ্ডে তার ভূমিকা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তার ওপর বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার ধামরাই থানাধীন রোয়াইল এলাকার ফরিঙ্গা কিন্ডারগার্টেন হাই স্কুলের ভবনে অভিযান চালায় সাভার মডেল থানার এসআই আশরাফুল ইসলামের  নেতৃত্বে একটি তাকে গ্রেফতার করে।

 

সর্বাধিক পঠিত