শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের হাফিজুল্লাহ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক
daily-fulki

সাভারের হাফিজুল্লাহ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

 

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদায়ন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক স্মারক বলে অবিলম্বে এ আদেশ কার্যকরের পত্র জারী করেন । আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান ২২তম বিসিএস ক্যাডার।  তার বাড়ি সাভার সদর ইউনিয়নের চাপাইন গ্রামে। কর্মজীবনের শুরুতে তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। 


তিনি বেসরকারি প্রতিষ্ঠান এইচ এল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করে এলাকায় অসহায় গরীব মানুষের সেবায় কাজ করে ইতোমধ্যে বেশ প্রসংশা অর্জন করেছেন। আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সর্বাধিক পঠিত