গবি প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রাজনীতি ও প্রশাসন বিভাগের মাস্টার্সের (স্নাতকোত্তর) শিক্ষার্থী রায়হান হোসাইন স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) ঘুমন্ত অবস্থায় ব্রেইন স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান হোসাইন (২৩) বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর পৈতৃক নিবাস ধামরাই । তিনি ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করলে পরবর্তীতে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ বেলালি বলেন, 'রায়হান হোসাইন ভালো মনের মানুষ ছিলো । তাকে সবাই পছন্দ করতেন। সে খেলাধুলা করতো। আমাদের বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছে কিন্তু কিছুদিন পর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তার পূর্বেই ওপারে পাড়ি জমালো। তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি, আল্লাহ তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুক।'
বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার,শিক্ষক, স্বজন এবং সহপাঠীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
