মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ
daily-fulki

২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ


২০২৭ সাল শুরু হতে আর মাত্র তিন মাস বাকি, এরই মধ্যে আসন্ন বছরের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলিম উম্মাহের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুসারে বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মতে, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা।

তবে চাঁদ দেখা না গেলে এক দিন পিছিয়ে যেতে পারে রমজান শুরুর তারিখ। ইসলামিক ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখের সঙ্গে চূড়ান্ত তারিখের পার্থক্য হতে পারে।


চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১০ মার্চ। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

 

সর্বাধিক পঠিত