সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার বংশী নদীতে ডুবে স্কুলছাত্রী নিখোঁজ, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
daily-fulki

সাভার বংশী নদীতে ডুবে স্কুলছাত্রী নিখোঁজ, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : সাভারে বংশী নদীতে পড়ে সোহানা আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নদীতে তলিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ওই শিক্ষার্থীর নিথর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। 


সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার বংশী নদীর পাড় থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 
নিহত সোহানা আক্তার সাভার পৌরসভার বক্তারপুর মহল্লার সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।


স্থানীয়রা জানান, সাভার পৌর এলাকার বক্তরপুর মহল্লায় নদীর পাশেই সোহানাদের বাড়ি। সে দুপুরে নদীর পাড়ে গিয়েছিল এবং অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যায়। তবে স্থানীয়রা নদীতে পড়তে দেখে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সোহানা নদীতে তলিয়ে গেলে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের হেড অফিসের ডুবুরি দল সোহানাকে উদ্ধার কাজে নামে। সন্ধ্যা ৭টার দিকে মৃত অবস্থায় ওই স্কুলছাত্রীকে  উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসিবুর হাসান জানান, বেলা চারটার দিকে পৌর এলাকার বক্তারপুর মহল্লার এক স্কুলছাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর আসে। পরে সাভার থেকে ফায়ার সার্ভিস ও ঢাকার হেড অফিস থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। 

সর্বাধিক পঠিত