রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাই
daily-fulki

সাভারে র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাই


স্টাফ রিপোর্টার :  সাভারে র‌্যাব পরিচয়ে ফিল্মী স্টাইলে ২৬ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। 
এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।


পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরে আইএফআইসি ব্যাংক থেকে ব্যাবসায়িক কাজে আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক ২৬ লক্ষ টাকা উত্তোলন করেন। পরে তিনি টাকার ব্যাগ নিয়ে হেমায়েতপুর এলাকায় সাভারমুখী লেন থেকে দক্ষিণ পাশ হতে উত্তর পাশে যাওয়ার সময় প্রাইভেটকারে আসা অজ্ঞাত চারজন র‌্যাব পরিচয়ে তাকে আটক করে । পরে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে শুক্রবার রাতে অজ্ঞাত চারজনকে আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।


টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
 

সর্বাধিক পঠিত