রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মাদকসহ ৩ নারী কারবারি গ্রেপ্তার
daily-fulki

সাভারে মাদকসহ ৩ নারী কারবারি গ্রেপ্তার

 


স্টাফ রিপোর্টার : সাভারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এরআগে গত শুক্রবার সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এবং কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সাভার মডেল থানার আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকার আঃ খালেকের স্ত্রী জুলিয়া আক্তার জুলি (৪২), একই এলাকার মুনসুর আলীর স্ত্রী মাফিয়া (৪৫) এবং একই থানার কাঞ্চনপুর বেদেপল্লী এলাকার সেলিমের স্ত্রী হাসি আক্তার (৩৮)।


ডিবি পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জানতে পারি আমিনবাজার বড়দেশী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পেশাদার মাদককারবারি জুলিয়া আক্তার জুলিকে গ্রেপ্তার করা হয়। 


এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টারদিকে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হাসি আক্তারকে এবং রাত সাড়ে ৯টারদিকে আমিনবাজার বড়দেশী এলাকায় অপর এক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাফিয়াকে গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি জুলিয়া ও হাসির বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।

 

 

সর্বাধিক পঠিত