শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিকগঞ্জে গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিকগঞ্জে গ্রেপ্তার

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক মো. শামীম মোল্লা (৩৫) নামে একজনকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শামীম মোল্লা আশুলিয়া থানার মামলা নং-৬৫(০৯)২০১৮-এর আসামি। ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার ভোররাতে আশুলিয়া থানার এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে এসআই আফজালসহ পুলিশের একটি দল হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শামীম মোল্লাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বাধিক পঠিত