বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এবার মহাখালীর পুরনো ভবনে আগুন
daily-fulki

এবার মহাখালীর পুরনো ভবনে আগুন


স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর একটি পুরনো ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সা‌র্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ কর‌ছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এর আগে এদিন সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে এপেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

সর্বাধিক পঠিত