বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এক অতিরিক্ত ও দুই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
daily-fulki

এক অতিরিক্ত ও দুই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত


স্টাফ রিপোর্টার : এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালন করা কাজী মোখলেছুর রহমানকে একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মানিকহার রহমানকে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীরকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সর্বাধিক পঠিত