আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক জেরিন সুলতানা।
এর আগে গত সোমবার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকার চুন্নু মিয়ার ছেলে মেহেদি হাসান রুপা (৩৬) এবং পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া এলাকার আব্দুল বারীর ছেলে টি আলম ওরফে গামা (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার ঢাকা ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল আশুলিয়ার চারিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদক কারবারি মেহেদি হাসান রুপা ও টি আলম ওরফে গামাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঢাকা কার্যালয়) এর উপ-পরিদর্শক জেরিন সুলতানা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
