স্টাফ রিপোর্টার : আসন্ন সাভার পৌর সভা নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলের ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারী হাসান মাহবুব মাস্টার হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে ৪টি ব্লক ধরা পড়েছে।
কাল সোমবার (০৭ সেপ্টেম্বর) তার হার্টে রিং পড়ানো হবে বলে হাসান মাহবুব মাস্টার জানিয়েছেন। তিনি ফুলকির মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়েছেন।
