স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সাভার আন্ত-স্কুল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।
বনগাঁও ইউনিয়নের সাধাপুর টার্ফে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউনুস খান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন মাদবর, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিন আলম বাপ্পি, বিএনপি নেতা মাইন উদ্দিন মুন্না, মিজানুর রহমান, ঢাকা জেলা ছাত্রদলের ফয়সাল আহমেদ বাবু, পাভেল খান ইফতি, নাজমুল ইসলাম রুবেল, ব্যবসায়ি ফিরোজ কবির, ক্রিড়াপ্রেমি নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।
