স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে চলতি বছরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) সাভার থানা রোডের মামুন পার্টি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্টসহ একটি গিফট প্যাকেজ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ডাকসু জি.এস এস.এম ফরহাদ। প্রধান আলোচক ডা. জুলফিকার আলী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ঢাকা জেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
