শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল
daily-fulki

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল


স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিস নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর মধ্যবাড্ডার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

শনিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে এক শোক বার্তায় তার মৃত্যুর খবর জানানো হয়। মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের মরদেহ বরিশালের চরমোনাইয়ে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক খেলাফত মজলিসের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান।

 

সর্বাধিক পঠিত