স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ- সাভার শাখার উদ্যোগে বৃহ্পতিবার (০৩ সেপ্টেম্বর) “সিডও সনদের ধারা-২ এবং ধারা-১৬, ১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর; নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিতকর” বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মত-বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শামিম আরা, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান প্রাক্তন প্রধান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান, মো: হাচনাইন জিসান -চেয়ারম্যান এ্যবাক পাবলিক স্কুল, ডা. মনোয়ারা মনি- সহযোগী অধ্যাপক, ডেল্টা মেডিকেল কলেজ, রফিকুল ইসলাম রফিক -ঢাকা থিয়েটার, সাথী মন্ডল - প্রোগ্রাম সেক্রেটারি YWCA, শফিক পাটোয়ারী - প্রধান শিক্ষক, কলকাকলী স্কুল, ডা. মেরী, সাভার হসপিটাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার শাখার সভাপতি পারভীন ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধান সম্পাদক জেসমিন আক্তার লিপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিংকি আক্তার, সংগঠন সম্পাদক সার্বিক তত্বাবধানে আমিনুল ইসলাম, প্রোগ্রাম এক্সিকিউটিভ।
অনুষ্ঠানে বিভিন্ন পাড়াকমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
