স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মহিলা পরিষদের সাভার শাখায় অফিস কক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সাভার শাখার অফিস কক্ষে সাংগঠনিক মাস (০১-৩০ সেপ্টেম্বর)-২০২৬ পালন করা হয়। এ উপলক্ষে সাংগঠনিক জেলা শাখা সাভার শাখার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ নির্মিত তথ্যচিত্র ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে’ তথ্যচিত্রটি প্রদর্শনের মাধ্যমে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন : জেসমিন আক্তার লিপি, মহিলা পরিষদের পরিচিতি মূলক প্রেজেন্টেশন এবং আলোচনা করেন ডা. মাফরুহা ফেরদৌসী উর্মী, অর্থ সম্পাদক, সাভার শাখা।
প্রশ্নোত্তর পর্বে এই পর্বে তথ্য চিত্র ও মহিলা পরিষদের পরিচিতি নিয়ে অনুভূতি ব্যক্ত করে নুতন সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী ও সমাজসেবী সংগঠক মনি মুক্তা ইসলাম, উদ্যোক্তা রীসা আক্তার, মাশরুম চাষী ও উদ্যোক্তা সাথীসহ আরো অনেকে।
সভায় ১১টি পাড়াকমিটি থেকে সংগঠক ও তরুণী সদস্য উপস্থিত ছিলেন।
নবায়ন ও নুতন সদস্য অন্তর্ভুক্ত করণ: পাড়া কমিটি নেতাদের হাতে সদস্য বই তুলে দেন অফিস এক্সিকিউটিভ মইনুল ইসলাম।
সদস্য নবায়ন ও নুতন সদস্য অন্তর্ভুক্ত করেন পিংকি আক্তার, নাদিয়া ও তানিয়া আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখা সাভারের সভাপতি ও কেন্দ্রীয় জলবায়ূ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিংকি আক্তার, সাংগঠনিক সম্পাদক, সাভার শাখা।
