বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
৬ লঘুচাপ ও ১ ঘূর্ণিঝড়ের আভাস, যেমন থাকবে আগামী ৩ মাসের আবহাওয়া
daily-fulki

৬ লঘুচাপ ও ১ ঘূর্ণিঝড়ের আভাস, যেমন থাকবে আগামী ৩ মাসের আবহাওয়া


স্টাফ রিপোর্টার : এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার-ছয়টি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া আগামী তিন মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন মাসে (সেপ্টেম্বর-নভেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে এ সময়ে দেশে তিন-পাঁচটি মৃদু (৩৬-৩৭.৯ক্ক সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ক্ক সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিক (-৫.৭%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক ও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

 

সর্বাধিক পঠিত