বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
daily-fulki

সাভারে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

স্টাফ রিপোর্টার : সাভারে নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে সাভার উপজেলা পরিষদ চত্বর হতে ঢাকা -আরিচা মহাসড়কের আরিচাগামী লেন  হয়ে মডেল মসজিদের সামন পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। 
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, পৌর বিএনপি সাংগঠনিক সাংগঠনিক  সম্পাদক আব্দুর রহমান, আহসান উল্লাহ প্রমুখ।

অপরদিকে বিএনপির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের আয়োজনে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে বর্ণাঢ্য মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 


এতে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ সাভার-আশুলিয়ার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 
সমাবেশে জামাল উদ্দিন সরকার বলেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ৪৮বছর পূর্বে দেশের ক্রান্তিকালে আমাদের সকলের প্রিয় দল বিএনপি গঠন করেছিলেন। তিনি খাল খননসহ ১৯ দফা কর্মসূচী ঘোষণা করে কাজ করছেন। রাষ্ট্র নায়ক হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয়। আজ  সারাদেশে বিএনপি জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে।  দেশ পরিচালনা করে তারেক রহমান দৃষ্টান্ত স্থাপন করছেন।

 

সর্বাধিক পঠিত