স্টাফ রিপোর্টার : জাবাল-ই- নূর ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ দেয়া হয়েছে। দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সাফল্য অর্জনে জাবাল ই-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়াম্যান অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। প্রধান আলোচক ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়াক এর চেয়ারম্যান শায়েখ প্রফেসর মোখতার আহমাদ, বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব শরীয়াহ সেক্রেটারিয়েট মোহাম্মদ জুলকার নাইন ও জাবাল- ই -নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন।
এছাড়া সাভার পৌর এলাকার ডগরমোড়া জাবাল ই-নূর- আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ হোসাইন উদ্দিনসহ অন্যান্য শাখার প্রধানসহ শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দেশসেরা টপটেনের একজন জাবাল ই -নূর -বালিকা শাখার আজবুন ফুরাতসহ জিপিএ-৫ ৩৪ জনসহ মোট ১০৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
