স্টাফ রিপোর্টার: সাভার সিটিজেন ক্লাবের উদ্যোগেশনিবার নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সদস্য ও তাদের পরিবার বর্গ এ নৌবিহারে অংশ নেয়।
সকালে ক্লাব কার্যালয় থেকে টুরিস্ট বাস যোগে যাত্রা শুরু করে অংশ গ্রহনকারীগণ। পরে তারা রাজধানীর ৩'শ ফুট সংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে লাক্সারি জাহাজে আরোহন করেন। দিনব্যাপী জাহাজ মিলনায়তনে জমজমাট গান, আবৃত্তি, যাত্রা পালার ডায়ালগ আর নৃত্যে মেতে ছিলেন সবাই। হরেক রকম খাওয়া দাওয়া ছিল আনলিমিটেড।
শীতালক্ষা নদীতে
দিন ব্যাপী আয়োজিত এ নৌবিহারে আগত অতিথিদের স্বাগত জানান সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর কবির।
