সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
খলনায়ক ডনের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন
daily-fulki

খলনায়ক ডনের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন


বগুড়া সংবাদদাতা : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় ডনের বাসার সামনে তার শৈশবের বন্ধু ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ডনকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। 
ডনের শৈশবের বন্ধু জোসেফ বলেন, ছোটবেলা থেকেই ডন অনেক ভালো ও উদার মনের মানুষ। সে একজন ভালো ফুটবল খেলোয়াড় এবং সংস্কৃতিমনা। সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।


সে যে খুনের মতো নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, তা এলাকার কেউ বিশ্বাস করে না।

প্রতিবেশী আইনুল ইসলাম বলেন, প্রতিহিংসা বা শত্রুতা হয় সমানে সমানে। ডন ছিলেন খলনায়ক, আর সালমান শাহ নায়ক। তাদের মধ্যে কীসের এত হিংসা-বিদ্বেষ থাকবে যে ডন তাকে মেরে ফেলবে? আর সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন।


তাই সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীদের বিচার এবং ডনের দ্রুত মুক্তি চান তারা।
মানববন্ধনে ডনের বাসার সাবেক রাঁধুনিও বক্তব্য দেন। ডনের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সালমান শাহর মৃত্যুর তিন দিন আগে থেকেই ডন বগুড়ায় ছিলেন। যেদিন সালমান শাহর মৃত্যুর খবর আসে, তার আগের রাতে এবং সেদিনও তার রান্না আমিই করেছি। খাবার খেয়ে বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণে গিয়েছিলেন ডন, তখনই সালমান শাহর মৃত্যুর খবর আসে।

 

সর্বাধিক পঠিত