রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পোকেমনের নস্টালজিয়া ফেরাতে ডিজনির নতুন আয়োজন
daily-fulki

পোকেমনের নস্টালজিয়া ফেরাতে ডিজনির নতুন আয়োজন


ফুলকি ডেস্ক : ২০২৭ সালে ডিজনি প্লাসে একগুচ্ছ নতুন কনটেন্ট আনতে একসঙ্গে কাজ শুরু করেছে ডিজনি ও দ্য পোকেমন কম্পানি। এই উদ্যোগের অংশ হিসেবে আসছে নতুন স্টপ-মোশন এনিমেটেড অ্যাডভেঞ্চার সিরিজ ‘পোকেমন টেলস : দ্য মিসঅ্যাডভেঞ্চারস অব স্যারফেচড অ্যান্ড পিচু’।


নতুন এই সিরিজটি টেলিভিশন চ্যানেল ডিজনি এক্সডি-তে সম্প্রচারের পাশাপাশি ডিজনি প্লাসে স্ট্রিম করা হবে। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘পোকেমন এক্সপি’ ইভেন্টে সিরিজটির প্রথম ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
অস্কারজয়ী আর্ডম্যান এনিমেশনস—যারা ‘চিকেন রান’ ও ‘শন দ্য শিপ’-এর মতো বিশ্ববিখ্যাত কাজ উপহার দিয়েছে—তারা এই সিরিজটি নির্মাণ করছে। সিরিজের মূল গল্প গড়ে উঠেছে স্যারফেচড এবং পিচু নামের দুইটি চরিত্রকে কেন্দ্র করে।


‘পোকেমন সোর্ড অ্যান্ড শিল্ড’-এর গ্যালার অঞ্চলে বিভিন্ন পোকেমনকে রক্ষা করা ও বিপদ থেকে বাঁচানোর অভিযানে নামবে তারা। পদে পদে ভুল ও নানা ঝামেলার মুখোমুখি হলেও, এই অ্যাডভেঞ্চার তাদের বন্ধুত্বকে আরো মজবুত করে তুলবে।
ডিজনির এই উদ্যোগে শুধু নতুন সিরিজই থাকছে না, বরং পোকেমনের ক্লাসিক এনিমেশন ‘পোকেমন দ্য সিরিজ : দ্য বিগিনিং’-এর প্রথম সিজনও এখন ডিজনি প্লাসে দেখা যাচ্ছে। ডিজনি কিডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আয়ো ডেভিস জানান, পোকেমনের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে আর্ডম্যানের অনন্য এনিমেশন শৈলী যুক্ত হওয়াটা দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।

 

সর্বাধিক পঠিত