শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
daily-fulki

সাভারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার

 


স্টাফ রিপোর্টার : সাভারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকা থেকে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো আবু বক্কর সিদ্দিক (৩৯), মঞ্জুরুল হক মঞ্জু (৫২) ও এফ রহমান রুপক (৪৮)। এসময় পিন্টু (৪৮) নামের অপর একজন পালিয়ে যায়।


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতাকৃতরা সাভারের বিভিন্ন এলাকায় কখনো নিজেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক, আবার কখনো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। চক্রটি প্রথম সারির পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও টিভির পরিচয়পত্র বানিয়ে নিজেদেরকে ওই প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয় দিত। তারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অভিযোগ তুলে চাাঁদা দাবী করত।


বৃহস্পতিবার তারা সাংবাদিক পরিচয় দিয়ে সাভার সদর ইউনিয়নের চাপাইনে এক ব্যবসায়ির নিকট বড় অংকের চাঁদা দাবি করেন। ব্যবসায়ীকে চক্রটি ৩ জনকে সাংবাদিক এবং একজনকে ম্যাজিস্ট্রেট পরিচয় করিয়ে দেন। টাকা না দিলে ব্যবসায়িকে সাজা দেওয়ার হুমকি প্রদান করা হয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসীরা তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। 


সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

সর্বাধিক পঠিত