স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে প্রতি বছর তিনমাসব্যপী সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়ে থাকে। রোববার (২৩ আগস্ট) ১৬তম কোর্সের ফিল্ড ভিজিটে সাভারের বিভিন্ন পেশার ১০০ জন নারীর সাথে সাক্ষাৎকার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পেশাজীবী নারীদের মধ্যে ছিলেন শিক্ষক, ডাক্তার, নার্স, ব্যাংকার, গার্মেন্টস কর্মী, উদ্যোক্তা, কৃষক নারী, মাশরুম চাষী, শ্রমিক নারী, ট্রান্সজেন্ডার, বেদে, দর্জি, পরিষ্কাকর্মী, আনসার, গবাদি পশু ও হাঁসমুরগি পালনকারী ইত্যাদি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রশিক্ষণ গবষণা ও প্রচার সম্পাদক রীনা আহমেদসহ প্রশিক্ষণ উপপরিষদ সদস্য ও অফিসারবৃন্দ এবং ২৪ জন সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সাংগঠনিক জেলা শাখা সাভারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচীতে সাভার শাখার সহ-সভাপতি নেহার আফরোজ, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার লিপি, লিগাল এইড সম্পাদক নাসরীম মহল, অর্থ সম্পাদক মাফরুহা ফেরদৌসী উর্মী, সমাজ কল্যাণ সম্পাদক সোমা কর্মকার, আন্দোলন সম্পাদক কুলসুমা আক্তার, সংগঠন সম্পাদক পিংকি আক্তার, প্রচার সম্পাদক আমেনা বেগম, পাড়া কমিটির নাদিয়া, আফরোজা, মাহফুজা আক্তার মুন্নি, শাহিদা বেগম তামান্না, সাভার শাখার এক্সিকিউটিভ অফিসার মাইনুল ইসলাম ও সহায়তাকর্মী রওশন আরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার শাখার সভাপতি ও কেন্দ্রীয় জলবায়ু ও পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার শাখার সাধারণ সম্পাদক জেসমিন আক্তার লিপি।
