রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কলকাতায় অগ্নিকান্ডে নিহত সাভারে বাবুর দাফন সম্পন্ন
daily-fulki

কলকাতায় অগ্নিকান্ডে নিহত সাভারে বাবুর দাফন সম্পন্ন


স্টাফ রিপোর্টার : কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাভারের আমিনবাজারের আহম্মেদ বাবুর (৩৮) নামাজের জানাজা রোববার সকালে স্থানীয় বেগুনবাড়ি বড়  মাঠে  সম্পন্ন  হয়েছে।  পরে তাকে  আমিনবাজারের বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে দাফন  করা হয় ।


পরিবারের পক্ষ থেকে আহমেদ বাবুর বড় ভাই মনির হোসেন এ তথ্য জানান। এর আগে রাত তিনটার সময় আহম্মেদ বাবুর লাশ বেনাপোল স্থল বন্দর হয়ে সাভারের আমিনবাজার এসে পৌঁছান। 


পারিবার ও স্থানীয়  সূত্রে জানা গেছে, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী শিকদার পাড়া এলাকার মরহুম আদম আলীর চার ছেলের মধ্যে ছোট ছিলেন আহমেদ বাবু। তিনি আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারের  মার্কেটে ‘কিউট কসমেটিক্স’ নামে দোকান পরিচালনা করতেন।
দীর্ঘ দুই বছর পর ভারতের ভিসা পেয়ে গত সোমবার (১৭ আগস্ট) রাতে ব্যবসায়িক কাজে  কলকাতায় যান আহমেদ বাবু। সেখানে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। ওই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে আহমেদ বাবু ১জন।


এদিকে আহমেদ বাবুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, ১১ বছরের মেয়ে  রোজা  ও ৪ বছরের সোহাগ নামের এক ছেলেএবং  বৃদ্ধা মা সহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার নামাজে জানাজায় সাভার থানা বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেন আমিন বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি  হোসেন আলী সহ  স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত