স্টাফ রিপোর্টার : জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে অবৈধভাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাভারে। রোববার দুপুরে সাভার বাসস্ট্যান্ডে অবস্থিত এ মার্কেটের সামনে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে দৃষ্টি প্রতিবন্ধীরা অংশ নেয়। তারা হাতে হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্লোগানে শ্লোগানে মুখড়িত করে তোলেন।
সমাবেশে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদারসহ সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মহাসচিব বলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে মার্কেকটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সকল প্রকার ষড়যন্ত্র রুখে দাঁড়ানো আহবান জানান। দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাড়াতে তিনি প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেন।
