রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
daily-fulki

হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন


স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা ‘হ্যালো ডিসি’ উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চালুর পর গত এক মাসের সেবা প্রতিবেদনে দেখা গেছে, এ প্ল্যাটফর্মে মোট ৯৪৪টি আবেদন জমা পড়েছে।


এরমধ্যে ৭৪২টি আবেদনের সেবা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১ হাজার ৩৪৯ জন সেবা গ্রহণ করেছেন। 
তবে তথ্যের ঘাটতি এবং আবেদনের ত্রুটির কারণে ১১৭টি আবেদন বাতিল করা হয়েছে। অ্যাপ ও ফোনকল মিলিয়ে ‘হ্যালো ডিসি’তে এই এক মাসে মোট ২০৯১ জন সেবা পেয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) ঢাকা জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


জেলা প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩৯টি আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন এবং ৪৬টি আবেদন পেন্ডিং রয়েছে। এ ছাড়া ১১৭টি আবেদন বাতিল হয়েছে।
শুধু ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মেই নয়, সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বিপুলসংখ্যক মানুষ সেবা নিয়েছে। এসব মাধ্যমে ১ হাজার ৩৪৯ জন সেবা গ্রহণ করেছে।
জানা গেছে, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ, প্রতিবন্ধী ও দুস্থদের সহায়তা, প্রবাসীদের গণশুনানি, খাদ্য ভেজাল, অবৈধ খাসজমি সংক্রান্তসহ নানা সেবা পেয়েছেন সেবাপ্রত্যাশীরা। এ ছাড়া বিভিন্ন তথ্য ও অভিযোগ দিয়ে জেলা প্রশাসনকে পদক্ষেপ নিতে সহায়তা করছে সাধারণ মানুষ।


এদিকে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ঢাকার দোহারে একযোগে ১৪টি সেলাই মেশিন বিতরণ, ধামরাইয়ে ১৫ জন দুস্থকে আর্থিক সহায়তা, বেদেপল্লীতে সহায়তা, কেরানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানসহ প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন।
 

সর্বাধিক পঠিত