রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে স্ব-ঘোষিত পীরের বিরুদ্ধে বিক্ষোভ
daily-fulki

সাভারে স্ব-ঘোষিত পীরের বিরুদ্ধে বিক্ষোভ


স্টাফ রিপোর্টার : সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কাজী জাবের আল জাহাঙ্গীর (৩৬) নামের এক ব্যক্তি নিজেকে স্ব-ঘোষিত পীর দাবি করে কোরআন-সুন্নাহ বিরোধী অপতৎপরতা চালায়। তার এসব ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধের দাবীতে রোববার (২৩ আগস্ট) দুপুরে বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও মুসল্লিরা উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করেন। 


পরবর্তীতে সাভার মডেল থানা (ওসি) মোঃ সাইফুল আলমের নিকটও স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে উল্লেখ করা করা হয়, একজন মুসলমানের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান-আকিদা। কারণ বিশুদ্ধ ঈমান আকিদা ছাড়া মুসলমানদের কোন উপায় নেই। নাজাতের কোন উপায় নেই। সেই মহামূল্যবান ঈমান কে ধ্বংস করার জন্য সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মরহুম সেন্টু মিয়ার ছেলে ভন্ড কাজী জাবের আল-জাহাঙ্গীর এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং কোরআন-সুন্নাহর ভুল ব্যাখ্যা করে মুসলিম সমাজকে বিভ্রান্ত ও বিপথগামী করছে। 


স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয় আগামী ২৫-২৭ আগস্ট কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়ীতে ঈমান বিরোধী উরস বাতিল ও তৌহিদি জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের কথা উল্লেখ করা হয় । স্মারক লিপিতে সাভার উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষে স্বাক্ষর করেন- চাকুলিয়ার পীর সাহেব মাওলানা তৈয়বুর রহমান খান।


এছাড়াও স্বাক্ষর করেন-হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আলী আকবর কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ও হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের মহাসচিব মাওলানা আলী আজম প্রমূখ। 


সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম কে জানান, বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও মুসল্লিরা তাঁর নিকট স্মারক লিপি দেয়ার সত্যতা নিশ্চিত করেন।

সর্বাধিক পঠিত