শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় কলস বাধা লাশ উদ্ধার
daily-fulki

ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় কলস বাধা লাশ উদ্ধার


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে বংশী নদী থেকে চোখমুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় ছাহেরা (৫০) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সারে দশটারদিকে ধামরাই ইউনিয়নের হাজীরপুর এলাকায় বংশী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাহেরা বেগম উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। তিনি হাজীপুর আশ্রয়ন প্রকল্পে তার বোনের নামে একটি ঘরে বাস করতেন। 


এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে নদীতে মরদেহ ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাতে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার (২২ আগস্ট) মর্গে প্রেরণ করে। 


নিহতের ভাবির বরাদ দিয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান,নিহত ছাহেরা খাতুনের মা-বাবা,ভাই-বোন কেউ বেঁচে নেই এবং তালাকপ্রাপ্তা। তিনি গত কয়েকদিন ধরে প্রচন্ডভাবে পেটের ব্যথায় ভোগছিলেন। বৃহস্পতিবার বাঙালপাড়া থেকে আশ্রয়ন প্রকল্পে চলে আসেন তিনি। এরপর শুক্রবার রাতে চোখমুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ময়না তদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।  

 

 

সর্বাধিক পঠিত