মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
daily-fulki

সাভারে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার রাজাসনের ঘাসমহল এলাকায় শনিবার (২২ আগস্ট) মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে মাদকের ভয়াবহ ক্ষতিকরদিক তুলে ধরে নজরুল ইসলাম  বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে ঐকমত্য পোষণ করেন এবং রাজাসন এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত র‍্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

সর্বাধিক পঠিত