শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে দেশীয় অস্ত্রসহ মিছিলকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক
daily-fulki

সাভারে দেশীয় অস্ত্রসহ মিছিলকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

 

স্টাফ রিপোর্টার : সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকালে ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা সবাই আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় কিশোর গ্যাং সদস্য বলে জানা গেছে। 
জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢালের ব্যস্ততম সড়কে দেশীয় অশ্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ২০/৩০ জন তরুণ ব্যানার সামনে নিয়ে মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। এ সময় স্থানীয় জনসাধারণ তাদের ধাওয়া করে পর্যায়ক্রমে ৯ জনকে আটক করে। পরে সাভার থানায় খবর দেয়া হলে এস আই ইসমাইল ও এস আই ফরহাদ তাদেরকে থানায় নিয়ে যায়। আটককৃতরা সবাই আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।

আটককৃতরা হলেন আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ী এলাকার নাজমুল বেপারি, শুটিংবাড়ী এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াসিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। কয়েকজনের বয়স কম বিবেচনায় জন্ম নিবন্ধনসহ গার্জিয়ানদের ডাকা হয়েছে। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

 

সর্বাধিক পঠিত