বাংলাদেশ পশু সম্পদ গবেষণা কেন্দ্রের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক ও বিশিষ্ট চিকিৎসক গোলাম ফারুকের মা মিসেস আমিনা খাতুন সেমাবার বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ৪ মেয়ে রেখে গেছেন। তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাধের জঙ্গল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
