বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
daily-fulki

আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

 


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর থানার বাকেরকান্দা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মো. মোমিন মিয়া (৩৪) এবং ঝিনাইগাতী থানার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)। তারা বর্তমানে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৯ আগস্ট) সকাল ৯ টারদিকে আশুলিয়া থানার এসআই মো. রাসেল আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব ডেন্ডাবর আরবি রোডের পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় মোমিন মিয়া ও মুন্তাজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য দুই হাজার টাকা।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত