বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট
daily-fulki

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট


স্টাফ রিপোর্টার : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজেই।


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ।
 

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন।


আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের শূন্যতায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যোগ দেন তিনি।
 

সর্বাধিক পঠিত